আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : এদেশের আইন বিষয়ক সংস্থা ও নিরাপত্তা বিভাগের নিরবতার সুযোগে নিয়ে এদেশের সন্ত্রাসী দল সিপাহে সাহাবা’র হামলায় গতকালও ২ জন শিয়া শহীদ হয়েছেন। এ ঘটনা কোয়েটা শহরের ‘ফাতেমা জিনাহ’ স্ট্রীটে অবস্থিত ‘কান্দাহার বাজারে’ ঘটেছে।
এ হামলায় অপর এক ব্যক্তি আহত হয়েছে। আহত ঐ ব্যক্তিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও তার অবস্থা আশংকাজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পাকিস্তান হতে আবনা প্রতিবদেক আরো জানিয়েছে যে, ইরান হতে যেয়ারত শেষে ফেরার সময় ‘রামাক’ অঞ্চল হতে ‘যাফার আলী’ নামক এক যুবককে গত ২১ মাস পূর্বে এদেশের নিরাপত্তা বাহিনী’র সদস্যরা তুলে নিয়ে যায়, গতকাল তার লাশ পাওয়া গেছে। ‘ডেরা ইসমাঈল খান’ অঞ্চলের ‘পাহাড় পুর’ এলাকার বাসিন্দা এ শহীদের শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে।
বলাবাহুল্য, বিগত মাসগুলোতে পাকিস্তানের বিভিন্ন শহরে শিয়া হত্যা ও তাদের উপরে হামলা লক্ষ্যণীয় হারে বৃদ্ধি পেয়েছে, এর মধ্যে সবচেয়ে মর্মান্তিক ঘটনা হচ্ছে যে, সিপাহে সাহাবা সন্ত্রাসীরা গত ৩রা এপ্রিল গিলগীত প্রদেশের ‘চিলাস’ নামক অঞ্চলে রাস্তার পাশে ওঁত পেতে থাকে, শিয়াদেরকে বহনকারী একটি বাস ঐ স্থানে পৌঁছার সাথে সাথে সন্ত্রাসীরা ঐ বাসের গতিরোধ করে বাসের সকল যাত্রীকে বাস থেকে নামতে বাধ্য করে। অতঃপর সন্ত্রাসীরা নির্মমভাবে অসহায় ও নিরাপরাধ ঐ সকল যাত্রীদের উপর গুলি চালায়। যদিও প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছিল যে, ঐ হামলায় ১৬ জন শিয়া শহীদ হয়েছে, কিন্তু এ ঘটনার সাক্ষী কিছু কিছু সূত্র জানিয়েছে যে, ঐ হামলায় ৫০ জন শিয়া শহীদ হয়েছে, যেহেতু বাসের অনেক যাত্রী এখনো নিখোঁজ রয়েছে তাই এ সংখ্যা সত্য হওয়া অসম্ভব নয়।#